
কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। রাজা মণ্ডল নামে মৃত যুবকের গলায় এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সম্পর্কের টানাপোড়েনে খুন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন রাজা মণ্ডলের স্ত্রীর সঙ্গে এলাকারই একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুক্রবার রাতে রাজাকে মদের আসরে ডেকে পাঠানো হয়। সেখানেই মদ্যপান করানোর পর গলা কেটে খুন করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।
শনিবার বেলার দিকে ভেড়ির কাছে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়। কে বা কারা ওই মদের আসরে ছিল খতিয়ে দেখছে লেদার কমপ্লেক্স থানার তদন্তকারী অফিসাররা।
