মেলানিয়া ট্রাম্পের মূর্তি চুরি

0
153
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকার স্লোভেনিয়ায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জের ভাস্কর্য হঠাৎ করেই উধাও হয়ে গেছে।এর আগে মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। এখন সেটিও উধাও হয়ে গেছে।উল্লেখ্য,২০২০ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে স্লোভেনিয়ার মধ্যাঞ্চলের সেভনিকার কাছে এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছিল।

এই শহরে মেলানিজা নাভস ১৯৭০ সালে জন্মগ্রহণ করেছিলেন। ভাস্কর্যটি মেলানিয়ার জন্মস্থান সেভনিকায় ছিল। স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যালেনকা ড্রেনিক রাঙ্গুস জানিয়েছেন , ১৩ মে ভাস্কর্যটি চুরির খবর পেয়ে এখন তদন্ত চলছে। ব্রোঞ্জের ভাস্কর্যটির নির্মাতা মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি জানিয়েছেন, ভাস্কর্যটি পায়ের গোড়ালির নিচ থেকে কেটে চুরি করা হয়েছে।

তিনি তখন জার্মানিতে একটি নতুন শিল্প প্রকল্প নিয়ে কাজ করছিলেন এবং সেখানেই এই খবর পান। বার্তা সংস্থাকে ডাউনি বলেছেন, তাঁর মনে হয়, এটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত, তবে নিশ্চিত বলা যায় না। তিনি জানিয়েছেন, আগের কাঠের ভাস্কর্যটি যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তিনিই নিজের উদ্যোগে তার স্থলে ব্রোঞ্জের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নেন।