
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এফএ কাপ ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করলেও তার কোনো আক্ষেপ নেই। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এবেরেচি ইজের করা একমাত্র গোলেই প্যালেস ইতিহাস গড়ে জিতে নিয়েছে তাদের প্রথম বড় ট্রফি।
ম্যাচে একের পর এক সুযোগ তৈরি করেও প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসনের অসাধারণ পারফরম্যান্সে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে ওমর মারমুশের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকান তিনি।এরপর আর্লিং হালান্ড, গাভার্দিওল এবং বদলি হিসেবে নামা ক্লদিও এচেভেরির শটও প্রতিহত করেন এই ইংলিশ গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে প্যালেস।বল দখলেও ম্যাচজুড়ে ছিল সিটির দাপট। পুরো ম্যাচে ৭৬.৭ শতাংশ বল দখলে রেখে এফএ কাপ ফাইনালের ইতিহাসে ,২০১৪ সাল থেকে, সর্বোচ্চ দখলের রেকর্ড গড়েছে।মাঝমাঠে রুবেন দিয়াজের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো,তিনি একাই ১২৯টি পাস সম্পন্ন করেছেন, যা পুরো ক্রিস্টাল প্যালেস দলের সম্মিলিত পাস সংখ্যাকেও ,১২৬ ছাড়িয়ে গেছে। তবে মাঠের এই পরিসংখ্যান সত্ত্বেও গোলের মুখ খুলতে পারেনি সিটি।
২৩ শটের একটিও জালে জড়াতে পারেনি। এফএ কাপ ফাইনালের ইতিহাসে এটি গোলহীন কোনো দলের সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড।এটি সিটির এই সিজনের ১৬তম হার, যা ২০০৮-০৯ সিজনের পর,২৩ হার, তাদের সবচেয়ে খারাপ রেকর্ড।ম্যাচ শেষে প্যালেসের নায়ক হেন্ডারসনের সাথে কথা কাটাকাটি করেন সিটি কোচ পেপ গার্দিওলা। পুরো ম্যাচজুড়ে সময় নষ্ট করার অভিযোগ ওঠে এই গোলরক্ষকের বিরুদ্ধে।
