তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল আইআইটি বম্বের

0
117
ছবি সৌজন্যে : এক্স
জামিয়া, জেএনইউ পর পথে হেঁটে তুরস্কের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে আইআইটি বম্বে। পরবর্তী নোটিস না দেওয়ার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। অপারেশন সিঁদুরের পর পাক সেনাকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে তুরস্ক সরকারের বিরুদ্ধে। পাকিস্তানে সেনা পাঠানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
প্রতিবাদ জানিয়ে প্রথমে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তুরস্কের একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এক্স হ্যান্ডেলে আইআইটি বম্বে শিক্ষাপ্রতিষ্ঠানটি লিখেছে, বর্তমানে তুরস্কের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বিবেচনা করে সেখানকার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করা হয়েছে। অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে অশোক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়েছে।