ব্যবসায় ক্ষতি হচ্ছে, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

0
295
ছবি সৌজন্যে : নিজস্ব
ভারত-বাংলাদেশের মধ্যে কি হচ্ছে জানেন না, তবে তাঁর ব্যবসার ক্ষতি হচ্ছে। বেশকিছু বাংলাদেশি পণ্যে আমদানি বন্ধে বিতর্কিত মন্তব্য করে চর্চায় তৃণমূল নেতা।
মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িত। স্ত্রী লিপিকা ঘোষ বর্মন মালদার জেলা পরিষদের সভাধিপতিও। যদিও রফতানিকারকদের একটা বড় অংশ ভারত সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাঁরা বলছেন ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। ভারতে এর খুব প্রভাব পড়বে না।
তবে এদেশে যারা লোডিং আনলোডিং করেন সেই সমস্ত শ্রমিকদের কাজের ক্ষতি হতে পারে। এই বক্তব্যের বিরোধিতা করেছে তৃণমূলেরই একটা অংশ।