ভোগ নয়, ‘যোগভূমি’ গোয়া, বললেন মুখ্যমন্ত্রী প্রমোদ

0
163
ছবি সৌজন্যে : এক্স
ভোগভূমি নয়, যোগভূমি, গোমাতাভূমি গোয়া। হিন্দুত্ববাদী সংগঠনের কমসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্ত। তাঁর কথায়, গোয়া পরশুরামের ভূমি।
তিনি আরও জানিয়েছেন, গোয়ার সমুদ্রসৈকতের আকর্ষণে নয়, সেখানকার মন্দির এবং সংস্কৃতির টানেই দলে দলে মানুষ আসেন সেখানে। সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ। তাঁর দাবি, পরাণ মতে ভগবান বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম আরব সাগরে তীর নিক্ষেপ করে পিছিয়ে দিয়েছিলেন। সেই ভূমি গোয়া নামে পরিচিত।