গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ডিএসও-র সারা বাংলা ছাত্র ধর্মঘট

    ডিএসও-র সারা বাংলা ছাত্র ধর্মঘট

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিকাশ ভবনের সামনে আন্দোলনে বসা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশি মারধরের অভিযোগে সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও।
    সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পিকেটিং করে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান, সাউটিং করেছেন ডিএসও-র সদস্যরা। গেটের আশপাশে শিক্ষকদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশের বর্বরতার বিরুদ্ধে ধর্মঘট-লেখা পোস্টার, ব্যানারে ছয়লাপ হয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে ওই দিন রাতেই বিক্ষোভচলাকালীনই চাকরিহারাদের সঙ্গে পুলিশের একপ্রকার খণ্ডযুদ্ধ বেধে যায়।
    লাঠিচার্জ ও করা হয় পুলিশের তরফে। যদিও পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, শুধুমাত্র বিকাশ ভবনের কর্মীদের বাইরে বার করতেই বলপ্রয়োগ করা হয়েছিল। যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন আন্দোলনকারীরা।