গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Kolkata রাস্তাতেই অনলাইন ক্লাস, নজির শিক্ষকদের 

    রাস্তাতেই অনলাইন ক্লাস, নজির শিক্ষকদের 

    0
    112
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিজেদের চাকরি বাঁচানোর লড়াই জারি রেখেও, কর্তব্যে অবিচল আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। এরইমধ্যে বিকাশ ভবনের সামনের রাস্তায় বসেই অনলাইনেই ছাত্র-ছাত্রীদের ক্লাস করাচ্ছেন শিক্ষক-শিক্ষকরা। এমনই ছবি ধরা পড়েছে আন্দোলনস্থল থেকে।
    বিকাশ ভবনের বাইরে আন্দোলনরত অবস্থায় পথেই অনলাইন ক্লাস করাচ্ছেন দর্শন বিষয়ের শিক্ষিকা সাউলি ঘোষ। দেগঙ্গা কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শাউলি ঘোষ ২০১৮ সালে তিনি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তার বিয়ে হয় বিরাটিতে, বর্তমানে তার দেড় বছরের একটি সন্তানও আছে। সুপ্রিম কোর্টের রায়ে তারও চাকরি রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। একদিকে সন্তানকে বড় করা, পরিবারের আর্থিক খরচ ও অন্যদিকে পেশা বাঁচানোর লড়াই। সব মিলিয়ে যখন বিপর্যস্ত তিনি, তারই মাঝে ছাত্রছাত্রীদের প্রতি নিজের দায়িত্বকে আরও স্পষ্ট করেছেন। কখনও ওয়াই চ্যানেল, কখনও আচার্য সদন, আবার কখনও বিকাশ ভবনে ন্যায়বিচার পেতে আন্দোলন অবস্থানে অংশ নিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষা ও দায়িত্বের প্রতি সম্মান রেখে ক্লাস করাচ্ছেন পড়ুয়াদের। তিনি জানিয়েছেন এখন গরমের ছুটি চলছে। তাই একাদশ দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই ছুটিতে অনলাইনে নোটস পাঠানো হয়।
    একেই সেমিস্টার প্রক্রিয়া চলছে একাদশ-দ্বাদশ শ্রেণিতে। এর মধ্যে যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না পরে সেই কারণেই হোয়াটসঅ্যাপে সকলকে নোটস পাঠাচ্ছেন তিনি। ভয়েসের মাধ্যমে ইম্পর্টেন্ট টপিক গুলিও বোঝাচ্ছেন তিনি।