গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পাক-ভ্রমণের আগে কলকাতায় এসেছিলেন জ্যোতি

    পাক-ভ্রমণের আগে কলকাতায় এসেছিলেন জ্যোতি

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    কাশ্মীর, পাকিস্তানের ইসলামাবাদ ভ্রমণের আগে তিনবার কলকাতায় এসেছিলেন পাক চরবৃত্তির অভিযোগ গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন, রাস্তা, ব্রিজের সেতু রয়েছে তার ইউটিউব চ্যানেলে। কলকাতায় পার্ক সার্কাসের একটি নামী দোকান, ব্যারাকপুরের একটি দোকানেও গিয়েছিলেন জ্যোতি। ব্যারাকপুরের মণিরামপুর ঘাট থেকে শেওড়াফুলিও গিয়েছিলেন।
    চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা থেকে ঘুরে যাওয়ার পর মার্চে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। আটারী-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ও পারে যাওয়া, লাহোরের অনারকলি বাজার ইত্যাদি স্থানের ভিডিও রয়েছে তার চ্যানেলে। হরিয়ানা পুলিশের দাবি, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির।
    গত বছর দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনের ইফতার পার্টিতেও যোগ দিয়েছিলেন। এদিকে ওড়িশার পুরীতে গিয়ে সেখানকার প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গেও ভিডিও করেন তিনি। এরই মধ্যেই জ্যোতি এবং প্রিয়াঙ্কার সঙ্গে কাশ্মীর যাওয়ার একটি ভিডিওতে আসানসোলের সৌমিত ভট্টাচার্য নামে এক যুবককে দেখা গিয়েছে। তদন্তকারীরা তার খোঁজ চালাচ্ছে।