গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs টিটাগড় বিস্ফোরণকাণ্ডে তৃণমূল কাউন্সিলর-সহ গ্রেফতার ৩

    টিটাগড় বিস্ফোরণকাণ্ডে তৃণমূল কাউন্সিলর-সহ গ্রেফতার ৩

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে।
    তাদের নাম আরশাদ খান ও মহম্মদ শাহরুখ। সোমবার ভোরে টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দ আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল খসে পড়ে। পাশের বাড়ির চাল উড়ে যায়। আশেপাশের তিন চারটি ঘর ভেঙে যায়। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা। পরে জানা যায় ওই ফ্ল্যাটটি  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মণ্ডলের ওরফে রিয়াজুদ্দিনের। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরশাদ খান ও মহম্মদ শাহরুখকে আটক করে পুলিশ।
    ফ্ল্যাটের প্রোমোটারের অভিযোগ, পাঁচ তলার ওই ফ্ল্যাটটি দীর্ঘদিন জবরদখল করে রেখেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। তবে তা শেষ অবধি ধোপে টেকেনি।