গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়, স্থগিতাদেশ বহাল হাইকোর্টে 

    সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়, স্থগিতাদেশ বহাল হাইকোর্টে 

    0
    108
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোটের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায় এখনই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ থাকছে না।
    ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য।
    ২০২২-র ডিসেম্বরে সুপার নিউমেরারি পদে তৈরির ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তবে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেণ করেনি সুপ্রিম কোর্ট।