সংসদীয় প্রতিনিধি দলে থাকবেন অভিষেক, দিল্লিকে জানালেন মমতা

0
112
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সম্পর্কে গোটা বিশ্বকে বার্তা দিতে কেন্দ্রীয় সংসদীয় দলে তৃণমূলের তরফে সামিল হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরিতে পাঁচ সদস্যের প্রতিনিধি পাঠাবে তৃণমূল কংগ্রেস।
দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কাশ্মীরের ওইসমস্ত অঞ্চলে ঘুরে সীমান্তপারের আক্রমণে যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সহানুভূতি জানাবেন সাংসদ ডেরেক ও ব্রায়েন, নাদিমূল হক, মন্ত্রী মানস ভুঁইঞা, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুর।
সূত্রে খবর, তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল নিয়ে এভাবে অবস্থান স্পষ্ট করার পরই, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ফোন করে মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মতামত নেওয়া উচিত ছিল।