গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National আদি কৈলাসের পথে বড় ভূমিধস, আটকে কয়েকশো পুণ্যার্থী

    আদি কৈলাসের পথে বড় ভূমিধস, আটকে কয়েকশো পুণ্যার্থী

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    আদি কৈলাসের পথে বড়সড় ধম নামায় উত্তরাখণ্ডের পিথোরপড়ে আটকে পড়েছেন কয়েকশো পুণ্যার্থী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে, বড় বড় পাথরের চাঁই সরানোর কাজ শুরু করে দিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন।
    উত্তরাখণ্ডের ৫ হাজার ৯৪৫ মিটার উচ্চতায় আদি কৈলাস। বর্ষার মরসুমে এই পথে বেশিরভাগ সময়েই ধস নামে। এই যাত্রাপথে বেশির ভাগটাই যানবাহন চলাচলের উপযোগী। তবে কিছু পথ আবার হেঁটে যেতে হয়। কারণ যানবাহন চলাচলের উপযোগী নয় ওই পাহাড়ি রাস্তা। চামোলি, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, বাগেশ্বর এবং পিথোরগড়ে বৃষ্টির জেরে ধম নেমেছে বলে খবর পাওয়া গেছে।