২০২৮ সালের মধ্যেই ভারতে বুলেট ট্রেন : অশ্বিনী 

0
167
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
২০২৮ সালের মধ্যেই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন। ইতিমধ্যেই সিংহভাগ পরিকাঠামোর কাজ সম্পন্ন। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুটের ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ সম্পন্ন।
এই ভায়াডাক্টের উপরই লাইন পাতার কাজ সম্পন্ন হবে। তারপরই ছুটবে বুলেট ট্রেন। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে। মুম্বই স্ট্রেশনটি তৈরি হবে মাটির তলায়।
বাকি গুলি উপরে। যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তি। জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। ট্রেন লাইনটি তৈরি করছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন।