
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।
তাঁর সভাপতিত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান প্রমুখ। বৈঠকে দেশের বিভিন্ন স্থানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবিষয়ে রিপোর্টও জমা দিয়েছেন।
রাজধানী ঢাকা সহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বআরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।
