
যুদ্ধ চালিয়ে যেতেই বেশি আগ্রহী রাশিয়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
তিন বছর পর অবশেষে ডোলান্ড ট্রাম্পের হস্তক্ষেপে সংঘর্ষ বিরতির সম্ভাবনা তৈরি হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এহেন পরিস্থিতির মাঝে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জেলেনস্কি।দুই দেশের যুদ্ধবিরতির লক্ষ্যে তুরস্কের ইস্তানবুলে প্রথমবারের জন্য আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ আধিকারিকরা। অভিযোগ, সেখানে কোনও রকম সমঝোতার উদ্যোগ দেখায়নি রাশিয়া। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন ইউক্রেনের প্রেসিডেন্ট।
অভিযোগ করেন, পুতিন চান নান এই যুদ্ধ থামুক। মুখে যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করলেও আসলে নানা টালবাহানা করে এই যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় রাশিয়া।
