
বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানী ঢাকার ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বিখ্যাত নায়িকা নুসরাত ফারিয়া কারামুক্ত হয়েছেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।
কারামুক্ত হয়ে বিকেলে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন নায়িকা।এ সময় তার পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর নুসরাত ফারিয়া লিখেছেন, এই সময়টাতে যারা সর্বক্ষণ তাঁর পাশে ছিলেন সেসব মানুষকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চান। তাঁর সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই,এমনকি আপামর সাধারণ মানুষ যারা তাঁর হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট-ভালোবাসা আজীবন মনে রাখবেন।উল্লেখ্য, থাইল্যান্ড যাওয়ার সময় বাংলাদেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।সেই সঙ্গে নায়িকা নুসরাত ফারিয়া এও জানিয়েছেন, সবাই পাশে না থাকলে হয়তো এত দ্রুত সবার মাঝে উপস্থিত হতে পারতেন না।
নায়িকা ফারিয়া বলেছেন, বিশেষ ধন্যবাদ দিতে চান গণমাধ্যমকর্মীদের,তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। এই ভালোবাসার কথা তিনি সব সময় মনে রাখবেন।
