গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Lifestyle পেঁয়াজেও থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি

    পেঁয়াজেও থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি

    0
    267
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রায় প্রতিটি রান্নাঘরেই দৈনন্দিন রান্নায় পেঁয়াজের ব্যবহার অপরিহার্য। রান্নার সব ক্ষেত্রেই এই উপাদানটি স্বাদ বাড়ায় ও পুষ্টিগুণে ভরপুর। কিন্তু বাজার থেকে আনা পেঁয়াজে অনেক সময় যে কালো দাগ দেখা যায়, তা মোটেই সাধারণ কোনো দাগ নয়। এই দাগের পেছনে লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেঁয়াজে দেখা যাওয়া এই কালো দাগ আসলে এক ধরনের ছত্রাক।এটি সাধারণত মাটিতে জন্মায়। পেঁয়াজ সংরক্ষণের সময় ছত্রাকটি পেঁয়াজে বাসা বাঁধে। যদিও এটি অন্যান্য ব্ল্যাক ফাঙ্গাসের মতো ভয়ানক নয়, তবুও মানবদেহের জন্য একেবারে নিরাপদও নয়।এই ছত্রাক বিশেষ করে এলার্জি প্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, চোখে জ্বালা ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যদিকে,পেঁয়াজের উপকারিতাও কম নয়।পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন ও সালফার। যা শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। বিশেষত গরমকালে হিট স্ট্রোক প্রতিরোধে কার্যকর।এতে রয়েছে প্রিবায়োটিক উপাদান যা হজমে সহায়ক এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে।পেঁয়াজে থাকা সালফার যৌগের কারণে এটি হৃদরোগ প্রতিরোধ এবং এমনকি ক্যানসার কোষের বৃদ্ধিও কমাতে সহায়ক বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।এখন প্রশ্ন হল কী করবেন? প্রথমেই,পেঁয়াজ ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিন।দাগযুক্ত অংশ কেটে ফেলে দিন।যদি দাগ ভেতরে গভীর পর্যন্ত ছড়িয়ে থাকে, তাহলে সেই পেঁয়াজ পুরোপুরি না খাওয়াই ভালো।সেইসঙ্গে দীর্ঘদিন সংরক্ষণ করা পেঁয়াজ ব্যবহারে সতর্ক থাকুন।

    বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের উপকারিতা অনেক হলেও তা খাওয়ার আগে একটু সতর্ক দৃষ্টিতে দেখাটাই বুদ্ধিমানের কাজ। যদি কোনো সন্দেহ থাকে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ভালো পেঁয়াজ বেছে স্বাস্থ্য সুরক্ষাই হতে পারে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।