ডিজিটাল অ্যারেস্ট মামলায় দুবাই কানেকশন, পোস্তায় ইডির হানা

0
233
ছবি সৌজন্যে : নিজস্ব

কলকাতার ডিজিটাল অ্যারেস্টের মামলায় এবার দুবাই কানেকশন সামনে এসেছে। কলকাতা থেকে দিল্লি একসঙ্গে ১০ জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। তদন্তে জানা গিয়েছে কলকাতা থেকে সিমকার্ড ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে দুবাই পাঠানো হত।

এরপর সেখানে বসে সাধারণ মানুষকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা লেনদেন চলত বলে ইডি সূত্রে খবর। এখনও পর্যন্ত প্রায় ১৯শো কোটি টাকার সাইবার প্রতারণার তথ্য মিলেছে। ডিজিটাল অ্যারেস্টের টাকা ঘুরপথে লেনদেনের জন্য ৫০-৬০টি মিউল অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে দাবি ইডির।

এই মামলাতে আগে চিরাগ কাপুর এবং যোগেশ দুয়া নামে দুই জনকে গ্রেফতার করেছিল ইডি। এবার কলকাতার পোস্তায় রাহুল সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডির অফিসাররা। পাশাপাশি দিল্লির ১ জায়গাতেও তল্লাশি চলছে।