
গুজরাট, উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ পশ্চিমবঙ্গ ঢুকে পড়েছে এরাজ্যে। সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন বিভিন্ন সংস্থার নামে ৫০-৫৫টি ভেজাল ওষ্ণ ঢুকেছে। সেই ওষুধ যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৮ জেলায় প্রশাসনকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভেজাল ওষুধের বিষয়ে প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। বিশেষত জেলা ও ব্লকস্তরের স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। সিএমওএইচ, বিএমওএইদের বলেছেন হাসপাতালগুলোর স্টোরে সেইসব ওষুধ রয়েছে কিনা তা দেখতে।
প্রয়োজনে সেখানে হঠাৎ করেই হানা দিতে হবে। কোন কোন সংস্থার নামে, কোন কোন ওষুধ ভেজালের তালিকায়, সে ব্যাপারে মানুষকে জানাতে ওষুধের দোকানের সামনে তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।







