
পুলিশে গ্রুপবাজি নিয়ে ফের একবার পুলিশের একাংশকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন কোচবিহারে পুলিশ হেডকোয়ার্টারের জনৈক চন্দনবাবুকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না।
কেন উত্তরকন্যার মিটিংয়ে তাঁকে রাখা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি হেডকোয়াটারের দায়িত্বে তাকেই কাজ দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেছেন রাজনৈতিক নেতার এসব বেশি করে বলে জানতেন, কিন্তু পুলিশই যদি গ্রুপবাজি করে তবে মানুষ কোথায় যাবে। ওই পুলিশ অফিসারকে শীতলকুচি, দিনহাটায় কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।







