গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National র‍্যাঙ্ক জাম্প চাকরিহারারা পরীক্ষায় না : সুপ্রিম কোর্ট

    র‍্যাঙ্ক জাম্প চাকরিহারারা পরীক্ষায় না : সুপ্রিম কোর্ট

    0
    181
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসএসসি মামলায় ফের নয়া মোড়। র‌্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা কোনও ভাবেই এসএসসি-র নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট।
    র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াদের একাংশ আবেদন জানায় শীর্ষ আদালতে। এই সকল চাকরিহারাদের দাবি, তাঁদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক।  তবে, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের স্পষ্ট বক্তব্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঠিক কারণেই চাকরি বাতিল করেছিলেন। নিয়োগে দুর্নীতি অভিযোগ তুলে পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় সব পক্ষ। তবে আদালতও সেই রায় বহাল রাখে। চিহ্নিত অযোগ্য বাদ দিয়ে বাকি ছাব্বিশ হাজারকে পুনরায় চাকরির পরীক্ষায় বসার নির্দেশ দেয়। তবে এত জনের চাকরি চলে গেলে কীভাবে রাজ্যের স্কুলগুলি চলবে সেই নিয়ে ফের কোর্টে যায় পর্ষদ।
    পরবর্তীতে সুপ্রিম কোর্ট গ্রুপ সি ও গ্রুপ ডি বাদ দিয়ে বাকি শিক্ষক ও শিক্ষিকাদের কাজ চালানোর নির্দেশ দেয়। তারপর থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিহারারা।