
দার্জিলিং টি-র নাম ভাঙিয়ে নেপাল ভেজাল চা মেশাচ্ছে। বিশ্ব চা দিবসে গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে উত্তরের জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী বলেছেন দার্জিলিং টি-র ব্র্যান্ড কিভাবে ব্যবহার করতে পারে।
টি বোর্ড বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যসচিবকে চিঠিও লিখতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই ধরণের চা ধরতে নেপাল সীমান্তে মেশিন লাগাতে নির্দেশ দিয়েছেন। উত্তরকন্যায় সভা সেরে ফেরার পথে বাগডোগরায় চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
খোঁজ নেন তাঁরা কতক্ষণ কাজ করেন। কখন কাজে আসেন। তাঁদের সন্তানরা স্কুলে যায় কিনা। এরপর তাঁদের হাতে শাড়ি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছোটদের জন্য চকোলেট, খেলনা উপহারও দিয়েছেন।








