গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata দক্ষিণেশ্বরে কাজল, দেবী ভবতারিণীকে পুজো

    দক্ষিণেশ্বরে কাজল, দেবী ভবতারিণীকে পুজো

    0
    185
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দক্ষিণেশ্বরে ভবতারিণীর পুজো দিতে কাজলের দর্শন হয়ে যাবে কল্পনাতেও ছিল না ভক্তদের। প্রিয় নায়িকাকে চোখের সামনে দেখে উল্লাসে ফেটে পড়েন মানুষজন।
    সেলফি নেওয়ার চেষ্টাও করেন কেউ কেউ। বৃহস্পতিবার সকালে ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন কাজল। পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। নতুন ছবির কাজে কলকাতায় এসেছেন অভিনেত্রী। তাই দেবীকে পুজো দিয়ে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেত্রী। কাজলকে দেখে অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সামলানো কঠিন হয়ে পড়েছিল দেহরক্ষীদের পক্ষে। পুজো দিয়ে বেরিয়ে সবার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী। তারপর বেরিয়ে যান।
    পরিচালক বিশাল পুরিয়ার ছবি মা-র সাফল্য কামনায় ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসেছিলেন কাজল। আগামী সপ্তাহে প্রোমোশন হবে মা-র। এই ছবিতে খুদে অভিনেত্রী হিসেবে দেখা যাবে রূপকথা চক্রবর্তীকে।