
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ধারাবাহিকে কাজের মাধ্যমে শোবিজে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। অভিনয়জীবনে উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা।
বলিউডের কালা ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন স্বস্তিকা।গত বছর নির্মাতা সৃজিত মুখার্জির টেক্কা ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একসময় নাকি সৃজিতের সঙ্গে প্রেম করতেন অভিনেত্রী। সেসব কথা এখন অতীত। বর্তমান ভালো বন্ধু মাত্র। তবে প্রাক্তনদের নিয়ে সব সময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন স্বস্তিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিক সৃজিতের অসুস্থ হওয়ার কারণ জানিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছেন, তিনি সৃজিতকে জিজ্ঞেস করতে চান কবে থেকে শাক-সবজি খাবেন? কবে থেকে রেড মিট থেকে নিজেকে দূরে রাখবেন? অভিনেত্রীর কথায় সৃজিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে তিন বেলায় রেডমিট খান। শুধু তা-ই নয়, সৃজিত নাকি বেশি খান।অভিনেত্রী আরো বলেছেন, বহু ইভেন্টে, ছবির প্রমোশনে ও শুটিংয়ে সৃজিতের সঙ্গে দেখা হয়েছে।
কোনো সময় মানুষটাকে দেখেন নি ফল, ডাল, শাক-সবজি এসব খেতে। মানুষটা শুধু মাংস খান। স্বস্তিকা জানিয়েছেন,পরিচালক সৃজিত মুখার্জি কোনো নিরামিষ খাবার খান না। তার হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক।এরপরেই স্বস্তিকা যোগ করেছেন, সৃজিতকে কখনোও জল খেতে দেখেন নি।
