গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হাইকমিশনের আধিকারিকদের অবাঞ্চিত ঘোষণা ভারত-পাক’র 

    হাইকমিশনের আধিকারিকদের অবাঞ্চিত ঘোষণা ভারত-পাক’র 

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স
    বুধবার পাক হাই কমিশনের এক আধিকারিককে ভারত অবাঞ্ছিত ঘোষণা করেছিল। এ বার পাকিস্তানও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে বহিষ্কার করেছে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হল সেই আধিকারিককে।
    পহেলগাঁও জঙ্গি হামলা, তারপর ভারতীয় সেনার অপারেশন সিঁদুর অভিযানের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন চরমে পৌঁছেছে। সেই আবহে আগেই পাক হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি।
    পরে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা-র সঙ্গে সেই দানিশের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসার পর অনেকের দাবি, দানিশ আদতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে যুক্ত ছিলেন। তা জানতে পেরেই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। যদিও কেন্দ্রের তরফে এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।