গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির পূর্বাভাসও

    রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির পূর্বাভাসও

    0
    265
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থান। রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ২৭ মে নিম্নচাপে পরিণত হবে।
    যার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলায়। ২৭ তারিখ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর জেরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।
    তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।