গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National ওয়াকফ মামলা : অন্তর্বর্তী রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে

    ওয়াকফ মামলা : অন্তর্বর্তী রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে

    0
    207
    ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট

    সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এসেছে হিন্দুদের মোক্ষলাভের প্রসঙ্গ। প্রধান বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেছেন, হিন্দুধর্মে মোক্ষের ধারণা রয়েছে,  তেমনই ইসলামে ওয়াকফ। প্রধান বিচারপতির এজলাসে বৃহস্পতিবারই শেষ হল শুনানি।

    টানা তিনদিন ধরে সব পক্ষের বক্তব্য শোনার পর অন্তর্বর্তী রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। শুনানির সময় পিটিশনারদের আইনজীবী কপিল সিব্বল বলেছেন, ওয়াকফ হল পরকালের জন্য ঈশ্বরের প্রতি উৎসর্গ। অন্যদের মতো নয়, ওয়াকফ হল ঈশ্বরের প্রতি দান। দান হয় এক সম্প্রদায়ের প্রতি, ওয়াকফ হল ঈশ্বরের প্রতি উৎসর্গ। এটি ভবিষ্যতের জন্য, আধ্যাত্মিক সুবিধার জন্য। তখন প্রধান বিচারপতি বলেছেন, এটা সব ধর্মেরই অভিন্ন অঙ্গ। জবাবে সিব্বল বলেছেন, কিন্তু এটা ঈশ্বরের জন্য দান নয়। একবার ওয়াকফ হয়ে গেলে সর্বদা ওয়াকফই থাকে। এরপরই তাঁর দাবির প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেছেন, হিন্দুধর্মেও মোক্ষের ধারণা রয়েছে। পরে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন, ওয়াকফ ইসলামিক ধারণা।

    কিন্তু এটা ইসলামের অপরিহার্য অংশ নয়। ওয়াকফ আসলে ইসলামে দান ছাড়া কিছুই নয়। দেখা যাচ্ছে, দান প্রতিটি ধর্মেরই অংশ। এবং এটা খ্রিস্টান ধর্মেও রয়েছে। হিন্দুদেরও দানের পদ্ধতি রয়েছে। শিখদেরও আছে।