শিল্পের জমিতে প্রোমোটারি হলে আন্দোলন, হুঁশিয়ারি সাংসদ সৌমিত্র-র

0
121
ছবি সৌজন্যে : নিজস্ব

শিল্পের জমিতে প্রোমোটারি হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। প্রায় ৪ দশক আগে বাম আমলে সাড়ে ৩০০ বিঘা জমির ওপর গড়ে উঠেছিল সার কারখানা।

সেই কারখানা বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর ওই জমিতেই এবার প্রোমোটারি রাজ শুরু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

কোনওভাবেই শিল্পের জমিতে প্রোমোটারির চেষ্টা হলে কোনওভাবেই বরদাস্তা করা হবে না। স্থানীয়দের সঙ্গে নিয়ে বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ।