
প্রায় এক মাস পর বাড়ি ফিরছেন পূর্ণম কুমার সাউ। রিষড়ার বাড়িতে কার্যত অকাল দীপাবলি। স্বামীর দেখা পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্ত্রী রজনী। ২৩ এপ্রিল পাক রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার পর কার্যত নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিল রিষড়ার সাউ পরিবার।
শেষ পর্যন্ত ভারতের চাপে ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। এরইমধ্যে এসেছে খুশির খবর। এরইমধ্যে পূর্ণমের বাড়ি ফেরার খবর আসতেই খুশির হাওয়া সাউ পরিবারে। বাবার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় রয়েছে ছেলে। পহেলগাঁও হামলার পরদিন ২৩ এপ্রিল ভুল করে সীমান্ত পেরোনোয় পাক রেঞ্জার্সদের হাতে আটক হন বিএসএফ জওয়ান পর্ণন কুমার সাউ। সেই থেকে পাক বেঞ্জার্সদের হাতে বন্দি ছিলেন তিনি। স্বামীকে ফিরে পেতে বিএসএফের হেড কোয়ার্টারেও গিয়েছিলেন স্ত্রী রজনী।
এরইমধ্যে ৭ মে অপারেশন সিঁদুরে পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। বেশ কয়েকদিন দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সেই সময় স্বামীকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। শেষপর্যন্ত ভারতের চাপে মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান।
