গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports মাঠে ফিরেই বিদায় নেইমারের

    মাঠে ফিরেই বিদায় নেইমারের

    0
    259
    ছবি সৌজন্যে : এক্স

    চোট কাটিয়ে এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার, তবে তার প্রত্যাবর্তনও সান্তোসকে বাঁচাতে পারল না। কোপা দো ব্রাজিলের শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে টাই-ব্রেকারে সান্তোস ৫-৪ গোলে হেরে বিদায় নেয় দ্বিতীয় বিভাগ দল সিআরবির কাছে।কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের প্রথম লেগে সিআরবি ও সান্তোস ১-১ গোলে ড্র করেছিল। 

    এরপর দ্বিতীয় লেগে পিএসজি ও বার্সেলোনার প্রাক্তন তারকা খেলায় নামেন ৬৫ মিনিটে।যদিও ম্যাচে নিজের সেরা খেলা উপহার দিতে পারেননি তিনি। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য শেষ হলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। স্পট কিক থেকে নেইমার নিজের শট সফলভাবে নিলেও দলের অন্য খেলোয়াড়দের ব্যর্থতায় জয় পায় সিআরবি।সান্তোস সমর্থকদের জন্য নেইমারের মাঠে ফেরা বহু প্রতীক্ষিত ছিল।গত পাঁচ ম্যাচে চার হারে ক্লাবটি বর্তমানে ব্রাজিলিয়ান লিগ টেবিলের একেবারে নিচের দিকে অবস্থান করছে।

    এর আগে এপ্রিলের মাঝামাঝি অ্যাতলেতিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান নেইমার। এটি ছিল তার চলতি সিজনের দ্বিতীয় বড় ইনজুরি।ব্রাজিলিয়ান লিগে রোববার সান্তোসের পরের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমারকে।এদিকে ৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেছেন, এখনো জানেন না।