গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন ?

    জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন ?

    0
    182
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে কবে হবে নির্বাচন? সেই নিয়ে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নির্বাচনের দিন নিয়ে ইঙ্গিত দিলেও সরকারি ভাবে এখন পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। খালেদা জিয়ার দল বিএনপিও বার বার এই নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ দিচ্ছে।

    এই আবহে বাংলাদেশের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। আর এই সময় বেঁধে দিয়েছেন খোদ ডক্টর মুহাম্মদ ইউনূস। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে নির্বাচনের এই দিনক্ষণ ঘোষণা করেছেন সৈয়দা। তিনি জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে হবে নির্বাচন।এই দিনক্ষণ নড়চড় হওয়ার কোনও সম্ভাবনা নেই।তবে তিনি এ-ও জানিয়েছেন যে,শুধু নির্বাচনের কাজ করার জন্য এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি। উপদেষ্টা পরিষদের সভার পরে এই নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিনটি দায়িত্ব নিয়ে শাসনভার গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। সেই তিন দায়িত্ব হল সংস্কার, বিচার এবং নির্বাচন। তাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু নির্বাচন করানো নয়।

    মনে করা হচ্ছে, বিরোধী বিএনপি যে ভাবে নির্বাচন করানোর দাবি তুলেছে,সেই প্রসঙ্গেই এই কথা বলেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এ-ও জানিয়েছেন যে, দায়িত্ব নেওয়ার থেকে সরকারের সামনে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তাঁদের দায়িত্ব পালন তথনই সম্ভব হবে, যখন সকলের সহযোগিতা পাবেন।