গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ক্ষমতায় থাকতে সার্বভৌমত্বকে বিক্রি করেছে ইউনূস : হাসিনা

    ক্ষমতায় থাকতে সার্বভৌমত্বকে বিক্রি করেছে ইউনূস : হাসিনা

    0
    176
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেশের মানুষকে বিপদে ফেলেছে মহম্মদ ইউনূস। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার দিনেই অডিও বার্তায় আক্রমণ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওই অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন কেন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে না, যে ব্যক্তি ১৯৯০ সালে মাত্র ৬ হাজার টাকার বেতনে গ্রামীণ ব্যাঙ্কে এমডির চাকরি করতেন সেই ব্যক্তি কিভাবে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন। তিনি আরও বলেছেন ৯৬ সালে সরকার গঠনের সময় এই মহম্মদ ইউনূসই তাঁর কাছে হাত পেতেছিলেন। বলেছিলেন গ্রামীণ ব্যাঙ্কে টাকা নেই। টাকাগুলো যে সরিয়ে রেখেছিলেন কল্যাণ ফান্ডের নামে তখন তিনি বুঝতে পারেন নি। সেই সময় ওই মানুষটাই বলেছিলেন গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দিতে পারছেন না। তাই টাকার প্রয়োজন। সঙ্গে সঙ্গে তাঁকে ১০০ কোটি টাকার ফান্ড দিয়েছিল তাঁর সরকার।

    বন্যা পরিস্থিতির মধ্যেও তাঁকে ওই টাকা দেওয়া হয়েছিল। এরপর ধাপে ধাপে তাঁকে ৪০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু সেটাকার কোনও হিসেব নেই।