পাকিস্তানে সন্ত্রাসবাদী ও সাধারণ মানুষের তফাৎ নেই

0
132
ছবি সৌজন্যে : এক্স
সাধারণ মানুষের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও ফারাক নেই পাকিস্তানে। সন্ত্রাসবাদীদের মৃত্যুতেও তাই তারা শোক পালন করে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভাষণে এমনটাই মন্তব্য করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। পাকিস্তানের আচরণকে ভণ্ড বলেও উল্লেখ করেছেন তিনি।
কী ভাবে দশকের পর দশক ধরে ভারত সীমান্তের ও পার থেকে নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদী হামলার শিকার হয়ে আসছে, ব্যাখ্যা করেছেন তা-ও। সারা বিশ্বে সাধারণ মানুষ, মানবিক কর্মী, সংবাদমাধ্যমের নিরাপত্তার সঙ্কট প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ একটি বিতর্কসভার আয়োজন করেছিল।
নিউ ইয়র্কের দফতরে সেই অনুষ্ঠানে ছিলেন ভারত এবং পাকিস্তান, দুই দেশের প্রতিনিধিরা। পাকিস্তানের রাষ্ট্রদূত ইফতিকার আহমেদ এ বিষয়ে কথা বলতে গিয়ে ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তোলেন। টেনে আনেন কাশ্মীর নিয়ে বিতর্কের কথাও। তার পরেই ইসলামাবাদের নীতিগুলি উল্লেখ করে তাদের কটাক্ষ করে ভারত।