মহিলা কামরা বাড়াতে ট্রেন অবরোধ

0
133
ছবি সৌজন্যে : নিজস্ব
লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের। অবরোধের কারণে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ক্যানিং শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে।
শনিবার সকাল ৭ টা ৪০ মিনিট থেকে দক্ষিণ ২৪ পরগনার শিয়ালদহের দক্ষিণ শাখার দক্ষিণ বারাসত রেল স্টেশনের কাছে নিত্যযাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। মথুরাপুর সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশের আধিকারিকেরা। এক অবরোধকারীর অভিযোগ, ট্রেন বা জেনারেল কোচের সংখ্যা না বাড়ানোয় প্রতিদিন প্রবল ভিড় হচ্ছে। ভিড়ে দাঁড়াতে পারছেন না সাধারণ মানুষ।
ভোর থেকেই হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চলে। রেলপুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন।