
কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে।এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকরাও। এবারও ব্যতিক্রম নয়। কান উৎসবে এর মধ্যেই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতিমধ্যে দেখে ফেলেছেন ফ্যান ফলোয়াররা। উৎসবে পা রেখেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুরও। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন জাহ্নবী কাপুর। তারকাসন্তান হওয়ার জন্য তাকে নিয়ে ভ্রূ কুঁচকেছেন অনেকেই। কখনো আবার চেহারার গড়ন, কখনো বা তার অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হয়েছেন শ্রীদেবীকন্যা।এদিকে জনসমক্ষে জাহ্নবী কাপুরকে অপমান করা হয়েছে বলে দাবি করেছেন পরিচালক নীরজ ঘেওয়ান। নীরজের ছবি হোমবাউন্ড প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে।এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লালগালিচায় জাহ্নবীর পাশে দেখা গেছে পরিচালককেও।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নিয়ে কথা বলেছেন নীরজ ঘেওয়ান।সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু হোমবাউন্ড নাকি জাহ্নবীর প্রতি সব ধারণা বদলে দেবে। নীরজ বলেছেন, জনসমক্ষে অপমান করা হয়েছে জাহ্নবীকে। তীব্র কটাক্ষের শিকার জাহ্নবী। কিন্তু হোমবাউন্ড-এ জাহ্নবীর সত্যিকারের প্রতিভা দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। দর্শক এই সিনেমা দেখলেই বুঝবেন,জাহ্নবী কতটা প্রতিভাময়ী। এই সিনেমার শুটিং চলাকালীন বাবাসাহেব অম্বেডকরের,অ্যানিহিলিশন অফ কাস্ট বইটি জাহ্নবীকে উপহার দিয়েছিলেন নীরজ। পরিচালক বলেছেন,বইটি পেয়ে শামুকের গর্তে ঢুকে গিয়েছিল জাহ্নবী।অন্যদিকে সিনেমার প্রযোজক করণ জোহর বলেছেন, পরিচালকের সঙ্গে ১০ দিনের ওয়ার্কশপ করেছিলেন জাহ্নবী। এই সময়টায় জাহ্নবী মনে করতেন, তিনি কোনো মনোবিদের সঙ্গে রয়েছেন। নিজের মনের অন্দরেও নানা পরিবর্তন দেখেছেন তিনি।
করণ আরও বলেছেন, জাহ্নবী এখনো বলে,ওই সাত-আট দিন ওর জীবনের সেরা সময় কেটেছে।এ মুহূর্তে,হোমবাউন্ড সিনেমার কাজেই ব্যস্ত জাহ্নবী কাপুর। এ সিনেমায় ফুটে উঠবে উত্তর-পূর্ব ভারতের এক গ্রামের কাহিনি।
