গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National কোভিডে মৃত্যু কেরলে! উদ্বেগ, ছড়াচ্ছে সংক্রমণ 

    কোভিডে মৃত্যু কেরলে! উদ্বেগ, ছড়াচ্ছে সংক্রমণ 

    0
    80
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশে হু হু করে ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেরালায় চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দু’জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়। তবে গত দু’দিনে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মৃত দুই ব্যক্তির একজনের বয়স ৫৯ এবং আরেকজনের ৬৪ বছর।
    তাঁরা তিরুবনন্তপুরমের বাসিন্দা ছিলেন। সেখানকারই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়।স্বাস্থ্য দফতরের অনুমান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণ বাড়ার জন্য রাজ্যেও কিছুটা বেশি দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা। বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমণ মৃদু, তবে যাঁদের আগেই শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছেই। এই সাম্প্রতিক সংক্রমণের পেছনে ওমিক্রনের যেএন ১ সাব-লাইনেজ এলএফ ৭ ও এনবি ১.৮ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
    নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে জিনগত বিশ্লেষণের জন্য। কেরলের পাশাপাশি রাজধানী দিল্লিতে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ২৩ জন এপর্যন্ত। গুজরাটে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। হরিয়ানার গুরুগ্রাম এবং ফরিদাবাদেও কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মিলেছে। কর্নাটকে ১৫জন কোভিডে আক্রান্ত হয়েছেন।