গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata প্রাণের চেয়ে আমের দাম বেশি!

    প্রাণের চেয়ে আমের দাম বেশি!

    0
    92
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আম পাড়া নিয়ে বচসায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে।
    জানা গিয়েছে সুশান্ত রায়ের বাড়ির পাশেই তার দাদা প্রশান্ত রায়ের জমি। সেখানেই একটি আম গাছ থেকে আম পেড়ে খেয়েছিল ভাই সুশান্ত। এরপরেই আমপাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে। অভিযোগ বচসার মধ্যে ভারী কিছু দিয়ে ভাই সুশান্ত-র মাথায় আঘাত করেন প্রশান্ত।
    রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত রায়। ওই অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুশান্ত রায়কে মৃত বলে ঘোষণা করে।