
ভারত-পাকিস্তানের অশান্তি এবং অপারেশন সিঁদুরের আঁচ পড়েছে মিষ্টিতে। ভারতের অত্যন্ত জনপ্রিয় মিষ্টি মাইসোর পাক, মহীশূর পাক। কিন্তু জয়পুরের ঐতিহ্যবাহী নানা মিষ্টির নাম থেকে পাক শব্দ সরিয়ে ফেলা হচ্ছে। বদলে যোগ করা হচ্ছে শ্রী বা ভারত। পড়শি দেশের সঙ্গে সংঘাতের আহবে এমনই বার্তা দিচ্ছেন রাজস্থানের মিষ্টান্ন ব্যবসায়ীরা।
দুই দেশের মধ্যে উত্তেজনা পরিস্থিতির মধ্যে রাজস্থানের জয়পুরের এক দোকানে সেই মহীশূর পাক এবং মোতি পাক-এর নাম বদলে গিয়েছে৷ দুই দেশের বাণিজ্যে যেমন প্রভাব পড়েছে তেমনই এবার মিষ্টিতেও তার প্রভাব পড়েছে ৷
জয়পুরের মিষ্টির দোকানগুলি মোতি পাক-এর নাম পরিবর্তন করে মোতি শ্রী এবং মহীশূর পাক-এর পরিবর্তন করে মহীশূর শ্রী করা হয়েছে৷ মিষ্টির নামে পাক শব্দেই ঘোরতর আপত্তি। তাই দেশপ্রেমের অনুভূতি তুলে ধরতে নাম পরিবর্তন করতে প্রসিদ্ধ মিষ্টি থেকে পাক শব্দটি বাদ দিয়েছেন অনেক মিষ্টি ব্যবসায়ীরাই।
