
নিজস্ব টেক সম্মেলন,ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার’স কনফারেন্স ২০২৫ বা ডব্লিউডব্লিউডিসি’র জন্য কোম্পানির পরিকল্পনা প্রকাশ করেছে অ্যাপল। এ সম্মেলনে অ্যাপলের প্রতিটি প্রোডাক্ট আপডেট করবে আইফোন নির্মাতা কোম্পানিটি।অ্যাপল বলেছে,ডব্লিউডব্লিউডিসি ইভেন্টটি ৯ জুন থেকে ১৩ জুন ২০২৫ পর্যন্ত চলবে।কিছু মানুষ সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যেখানে এক হাজারেরও বেশি ডেভেলপার ও শিক্ষার্থীকে অ্যাপল পার্ক ক্যাম্পাসে আমন্ত্রণ জানাবে কোম্পানিটি।
তবে সপ্তাহজুড়ে বেশিরভাগ কাজকর্ম অনলাইনেই অনুষ্ঠিত হবে।অ্যাপলের এ অনলাইন ইভেন্ট শুরু হবে একটি লাইভ স্ট্রিম করা মূল বক্তব্য দিয়ে, যা অনুষ্ঠিত হবে ৯ জুন প্যাসিফিক টাইমে। এ সম্প্রচারটি দেখা যাবে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে,অ্যাপল টিভি অ্যাপে ও ইউটিউবে। ইভেন্ট শেষ হওয়ার পর ইভেন্টটির পুনঃপ্রচারও দেখা যাবে।
এরপর শুরু হবে ডেভেলপারদের জন্য বিভিন্ন অনলাইন ইভেন্ট। যার মধ্যে থাকবে প্ল্যাটফর্ম স্টেট অফ দ্য ইউনিয়ন, এ সেশনে নিজেদের বিভিন্ন প্রোডাক্ট-র আপডেটের আরও প্রযুক্তিগত দিক তুলে ধরবে অ্যাপল। আরও থাকবে একশটির বেশি টেকনিক্যাল সেশন ও ল্যাব, যেখানে অ্যাপলের বিশেষজ্ঞ কর্মীরা সরাসরি ডেভেলপারদের সাহায্য করবেন।
