গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দেশি অস্ত্রে ঘায়েল শত্রুরা, মোদীর মুখে ‘সিঁদুর’ সাফল্য

    দেশি অস্ত্রে ঘায়েল শত্রুরা, মোদীর মুখে ‘সিঁদুর’ সাফল্য

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশীয় অস্ত্রেই পাকিস্তানে সমস্ত জঙ্গিঘাঁটিকে ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিঁদুর-র সাফল্যগাঁথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেছেন, ভারতের তৈরি অস্ত্র, কৌশল এবং প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য এসেছে। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদী দমনে গোটা ভারত অঙ্গীকারবদ্ধ।
    তাঁর কথায়, ভারতের বাহিনী নির্ভুল ভাবে সীমান্তের ও পারে থাকা জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। এই অভিযান শুধু একটি সামরিক অভিযান ছিল না। বরং আমাদের সংকল্প, সাহস এহং পরিবর্তনশীল ভারতে একটি ছবি। এই ছবি সমগ্র ভারতবাসীর দেশপ্রেমের অনুভূতিতে তিরঙ্গার রঙে রাঙিয়েছে।অভিযান সিঁদুর-এ ভারতীয় অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
    তাঁর কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে সমগ্র দেশকে। অপারেশন সিঁদুর পাল্টে যাওয়া ভারতের ছবি। সেই বিষয়টিকে সামনে রেখেই দেশীয় পণ্যের ব্যবহারের উপর জোর দিয়ে মোদী আরও বলেছেন, বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছে। বাইট : নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী।