গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment ফের মা হচ্ছেন আলিয়া?

    ফের মা হচ্ছেন আলিয়া?

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স

    আলিয়া ভাট,দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। এমনকী এক সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন যে, দ্বিতীয় সন্তানের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন রণবীর কাপুর এবং তিনি। এবার কানর লাল গালিচা থেকে আলিয়ার দ্বিতীয় লুক ভাইরাল হতেই জোর শোরগোল,স্বাভাবিকভাবেই কাপুর বাড়ির বউমার সাজপোশাকের দিকে নজর ছিল সকলের।

    অতঃপর আতসকাচ চোখে তৈরিই ছিলেন নেটিজেনরা। তাই অভিনেত্রীর কান লুক ভাইরাল হতেই আলিয়ার বেবিবাম্প স্পষ্ট হওয়ার দাবি তুলেছেন তাঁরা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার দিদি হিসেবে রাহার প্রোমোশন হচ্ছে?রণবীর-আলিয়ার কন্যা রাহা কাপুর ইতিমধ্যেই বলিউডের খুদে সুপারস্টার হিসেবে নাম লিখিয়েছে। ভাট-কাপুর পরিবারের নয়নমণি সে। তাঁকে ঘিরেই রণবীর-আলিয়ার জীবন। রাহাকে নিয়ে নিত্যদিন দিদা-ঠাকুমা সোনি-নীতুর ঝগড়া লেগেই থাকে,আলিয়া আবার সম্প্রতি জানিয়েছেন, মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর একেবারে বদলে গিয়েছেন। একসময়ে যে ছেলেকে রমণীমোহন বলা হত, সে এখন দায়িত্ববাণ বাবা। অন্যদিকে রাহার জন্মের পর থেকে মা-বাবা রণবীর-আলিয়ার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতিও তুঙ্গে।একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা।এসবের মাঝেই কান-এর গালিচায় আলিয়া ভাটের দ্বিতীয় লুক দেখে নেটপাড়ার অনুমান,এবার সম্ভবত রণবীর কাপুরের ঘরে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তাঁদের দাবি, কালো অফ শোল্ডার গাউন থেকে স্পষ্ট নাকি ফুটে উঠেছে অভিনেত্রীর বেবিবাম্প।সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্রসন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নীতু কাপুর। সেইসময়েই পুত্রসন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখবেন।

    কিন্তু কখন ঘটল এসব? আলিয়া বলছেন, তিনি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে।সেখান থেকেই একটি পুত্রসন্তানের নাম তাঁর আর রণবীরের ভালো লেগে যায়। আলিয়ার শাশুড়ি তখনই মেয়ে হলে রাহা নাম রাখার প্রস্তাব দেন। উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে।ভবিষ্যতে দু’ সন্তানের নামও তাহলে মিলে যাবে।