গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পুতিনকে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন!

    পুতিনকে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন!

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন। এ বার এমনটাই দাবি করেছেন এক রুশ কমান্ডার। অভিযোগ, ২০ মে কুর্স্কে ইউক্রেনের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল পুতিনের হেলিকপ্টার।
    কিন্তু রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় প্রেসিডেন্ট পৌঁছোনোর আগেই ড্রোনটিকে ধ্বংস করায় প্রাণে বেঁচেছেন ভ্লাদিমির পুতিন! একজন রুশ সামরিক কর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা-র দাবি করেছে, ২০ মে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার কেন্দ্রস্থলে ছিল পুতিনের হেলিকপ্টারটি।
    রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিনের কথায়, ২০ মে পুতিনের কুর্স্ক সফরের সময় ইউক্রেন থেকে একটি অভূতপূর্ব বিমান হামলা চালানো হয়েছিল।