গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দুর্যোগে বিপর্যস্ত মুম্বই, আরও বৃষ্টির শঙ্কা, দরকারে সেনা 

    দুর্যোগে বিপর্যস্ত মুম্বই, আরও বৃষ্টির শঙ্কা, দরকারে সেনা 

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। আগামী ২৪ ঘণ্টা মুম্বই শহর এবং সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির লাল সতর্কতা’ জারি করেছে মৌসম ভবন।
    দুর্যোগের কারণে গ্রেটার মুম্বই এলাকার সব সরকারি দফতর, জরুরি পরিষেবা দফতর ব্যতীত তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ে ঝড়বৃষ্টির সতর্কতার পরে দুপুরেই মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা দফতরে যান সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। দুর্যোগের সময়ে কোনও প্রাণহানি যাতে না হয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। দুর্যোগের সময়ে আপৎকালীন পরিস্থিতির জন্য সেনা এবং নৌসেনাকেও প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছে মহারাষ্ট্রের প্রশাসন। শিন্ডে জানিয়েছেন, বৃহন্মুম্বই পুরনিগম, সেনা এবং নৌসেনা— প্রত্যেকেই পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য তৈরি রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে মুম্বই এবং সংলগ্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী মোতায়েনের জন্যও অনুরোধ করেছে মহারাষ্ট্রের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। মুম্বই, কোলাপুর, সাঙ্গলি, সাতারা-সহ আরও কিছু অঞ্চলে মোট এনডিআরএফ-এর ১০টি দল মোতায়েনের অনুরোধ করা হয়েছে। ভারী বৃষ্টিতে নবি মুম্বইয়ের বেশ কিছু অঞ্চলে জল জমতে শুরু করেছে। কিছু মহাসড়কও জলমগ্ন হয়ে গিয়েছে। বিঘ্নিত হয়েছে লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবাও। মেট্রোর বেশ কিছু ভূগর্ভস্থ স্টেশনে জল জমে গিয়েছে। শুধু মহারাষ্ট্রেই নয়, পশ্চিম উপকূলের অন্য রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে কর্নাটক, কেরল এবং গোয়ায়।
    সকালের দিকে দিল্লিতে বৃষ্টি হলেও সেখানে নতুন করে কোনও সতর্কতা জারি করেনি মৌসম ভবন।