গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ভিন রাজ্যের পুলিশ চান শুভেন্দু, কালীগঞ্জের ভোটে বাহিনী

    ভিন রাজ্যের পুলিশ চান শুভেন্দু, কালীগঞ্জের ভোটে বাহিনী

    0
    90
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুর্শিদাবাদে হিংসায় নিষ্ক্রিয় ছিল পুলিশ। এখন থেকে ভিন রাজ্যের পুলিশ চেয়ে নির্বাচন কমিশনে গিয়ে বিধি বদলের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    তাঁর দাবি মুর্শিদাবাদে হিংসায় পুলিশকে ডেকেও পাওয়া যায়নি। তাই এই পুলিশকে দিয়ে ভোট করালে কী হবে, সেটা সকলেই জানে। তাই রাজ্য পুলিশকে যাতে কোনওভাবে ভোটের কাজে না ব্যবহার করা হয় সেই দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। এদিকে নদিয়ার প্রসঙ্গ নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রাথমিকভাবে ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে বলে কমিশন সূত্রে খবর।

    রবিবার কালীগঞ্জ সহ ৪ রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে ১৯ জুন উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে কমিশন।