গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

    চীনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স

    চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

    তবে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। তবে চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যমকে স্থানীয় এক হাসপাতাল জানিয়েছে, বিস্ফোরণে আহত কয়েকজনকে চিকিৎসা করা হচ্ছে। বলা হচ্ছে,দুপুরের ঠিক আগে চীনের ওয়েইফাং শহরে শানডং ইউদাও কেমিক্যাল কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ২০০ জনের বেশি জরুরি কর্মী সেখানে ছুটে যান।চীনের সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে, আকাশে কমলা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠে যাচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোর জানালা ফ্রেমসহ ছিটকে পড়ে যাচ্ছে।

    চীনের জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করতে উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।