গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment রাজকুমারের ভুল চুক মাফ?

    রাজকুমারের ভুল চুক মাফ?

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেতা রাজকুমার রাও অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ভুল চুক মাফ বক্স অফিসে ধীর গতিতে যাত্রা শুরু করলেও, তৃতীয় দিনে এসে ছবিটির আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিন অর্থাৎ রবিবার সিনেমাটি আয় করেছে ১১ কোটি ২৫ লাখ টাকা। এর ফলে তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ টাকা। উল্লেখ্য,ভুল চুক মাফ ছবিটি সবচেয়ে বেশি দর্শক পেয়েছে সন্ধ্যার শোগুলোতে। এই সময় অকুপেন্সি ছিল ৪৩.৯৬ শতাংশ। দুপুরে হলগুলোর অকুপেন্সি ছিল ৩৫.৫১ শতাংশ। তবে সকাল ও রাতের শোতে দর্শকসংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।

    ভুল চুক মাফ রাজকুমার রাওয়ের আগের ছবি ,ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’র তুলনায় ভালো ব্যবসা করছে। ওই ছবিটি প্রথম দিনে ৫ কোটি ৫০ লাখ এবং দ্বিতীয় দিনে ৬ কোটি ৯০ লাখ টাকার ব্যবসা করেছিল। ভুল চুক মাফ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি।