বিধাননগর নর্থ থানায় হাজিরা ২ চাকরিহারার 

0
114
ছবি সৌজন্যে : নিজস্ব
চাকরিহারাদের বিক্ষোভের ২২ দিন। এরমধ্যেই হাইকোর্টের নির্দেশ মত বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন চাকরিহারা শিক্ষক আলকাউউজ্জামান ও শিক্ষাকর্মী সত্যজিৎ ধর। 
১৫ তারিখ বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায়  আলকাউউজ্জামান ও শিক্ষাকর্মী সত্যজিৎ ধরকে তলব করে বিধাননগর উত্তর থানা। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়। বুধবার সকালে দু’জনেই বিধাননগর থানায় হাজিরা দিয়েছেন। এর আগে এই ঘটনায় হাজিরা দিয়েছিলেন আরও কয়েকজন। তাঁদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আদালতের পক্ষ থেকে তলব করা চাকরিহারাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে হাজিরা দিয়েছেন তাঁরা।