গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home South 24 Pgs চা খেয়ে নদীতে ঝাঁপ মহিলার, পুকুরে যুবকের দেহ

    চা খেয়ে নদীতে ঝাঁপ মহিলার, পুকুরে যুবকের দেহ

    0
    249
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চায়ের দোকানে বসে চা-বিস্কুট খেয়ে নদীতে মরণঝাঁপ মহিলার! ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। জানা গিয়েছে, বুধবার সকালে সাড়ে দশটা নাগাদ অজ্ঞাত পরিচয় এক মহিলা ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে মুক্তাঙ্গনের কাছে একটি চায়ের দোকানে বসেছ চা, বিস্কুটও খান তিনি।
    এরপর নদীর ধার ধরে হাঁটছিলেন। কেউ কিছু বোঝার আগেই ঝাঁপ দেন নদীতে। মহিলাকে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রাই ওই মহিলাকে নদী থেকে তুলে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার এক পুকুরে যুবকের দেহ ভাসতে দেখে স্থানীয়রা।
    খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পুকুর থেকে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ৩০-র শানুজ সাউ, পেশায় ফুচকা ব্যবসায়ী।