গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ইয়ামালের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

    ইয়ামালের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

    0
    137
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। আনসু ফাতি ক্লাব ছেড়ে গেলে ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর সুযোগ। পারফরম্যান্স ভালো হলে ১৮ বছর বয়সেই সর্বোচ্চ পারিশ্রমিকের হাতছানি। এমন চোখধাঁধানো অনেক প্রণোদনা রাখা হয়েছে বার্সেলোনায় লামিনে ইয়ামালের নতুন চুক্তিতে। 

    ১৭ বছর বয়সী বিস্ময়-বালকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। তবে এই সিজনে তার যে পারফরম্যান্স,তাতে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি অবধারিতই ছিল।গত কয়েকদিন এটা নিয়ে অনেক আলোচনাও শোনা গেছে।অবশেষে বার্সেলোনা জানিয়েছে,নতুন চুক্তি হয়ে গেছে।এই চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন ইয়ামাল। তার বয়স হবে তখন ২৩।অসাধারণ ফুটবল উপহার দিয়ে এই সিজনে ১৮টি গোল করেছেন ইয়ামাল, সহায়তা করেছেন ২৫ গোলে। লা লিগা ও কোপা দেল রে জয়ে রেখেছেন বড় অবদান।রবের্ত লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গে মিলে গড়ে তুলেছেন দুর্দান্ত এক আক্রমণভাগ, যা সিজনজুড়ে আতঙ্ক ছড়িয়েছে প্রতিপক্ষের রক্ষণে। প্রতিভা ও স্কিল দিয়ে চোখধাঁধিয়ে দিয়েছেন ফুটবলবিশ্বের।এই ১৭ বছর বয়সেই তাকে বিশ্বের সেরা ফুটবলার মনে করছেন অনেকে।এবার ব্যালন দ’র জয়ের লড়াইয়েও তিনি থাকবেন তীব্রভাবেই।এমন একজনকে তো ক্লাব ধরে রাখতে চাইবেই। ক্লাবের ওয়েবসাইটে নতুন চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেওয়া হয়েছে,লেট’স ডান্স আনটিল ২০৩১। তবে প্রথাগতভাবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ছবি প্রকাশ করা হয়নি।এদিকে,আনসু ফাতি যদি ক্লাব ছেড়ে যান, তাহলে ১০ নম্বর জার্সিও উঠবে ইয়ামালের গায়েই।১০০ কোটি ইউরো রিলিজ ক্লজ রাখা হচ্ছে, এটা অবশ্য প্রকাশিত হয়েছিল আগেই।